সারাদেশ

বান্দরবান ট্যুরিস্ট স্পট নিরাপত্তাকর্মীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

  • 2:03 pm - April 28, 2022

নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান বিভিন্ন ট্যুরিস্ট স্পটে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছেন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর টুরিস্ট পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম এই ইফতার ও সেহরি বিতরণ করেন। বান্দরবান সদরের নিলাচল, মেঘলা, প্রান্তিক লেকে নিরাপত্তার দায়িত্বে থাকা শতাধিক নিরাপত্তা কর্মীদের মাঝে ট্যুরিস্ট পুলিশ সুপার নিজ হাতে এই সব সামগ্রী পৌছে দেন।

পবিত্র রমজান মাস থাকায় ট্যুরিস্ট স্পট গুলো খোলা থাকলেও প্রায় ট্যুরিস্ট শূন্য থাকে। তবুও থেমে থাকে নাই ট্যুরিস্ট পুলিশে ডিউটি। সাথে ছিল ট্যুরিস্ট স্পট গুলোর দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশের জন্য এই আয়োজন। পুলিশ সুপার বলেন, নিজস্ব অর্থায়নে এ মানবিক কার্যক্রম শুরু করা হল এবং পরবর্তিতে তা চলমান থাকবে। এখনকার মানুষের আন্তরিকতায় পুলিশের এ কার্যক্রম চালিয়ে নিতে সাহায্য করছে।

আমরা ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বৃত্তি অর্থ প্রদানসহ ট্যুরিস্ট পুলিশকে পরিচিতি করার উদ্দেশ্যে নানা কর্মসূচী গ্রহণ করেছি। তিনি নিরাপত্তাকর্মীদের কে বলেন আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় তিনি ট্যুরিস্টদের সাথে কোন প্রকার অসৌজন্যমূলক ব্যবহার নাকরতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ সুপার। এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ সুপার মোহাম্মদ নকিব, ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম আরো বলেন, সাধারণত ঈদের ছুটিতে ট্যুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। সেই বিষয়টাকে মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় ট্যুরিস্ট স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোনো সমস্যায় পড়লে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের ফেসবুক পেজ ও হট লাইন নম্বরে অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে আমাদের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। ঈদ উপলক্ষে বান্দরবান পর্যটন স্পটগুলো বিশেষ নজরদারি থাকবে। পর্যটকদের নিরাপদ ও নির্ভিঘ্ন ভ্রমণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au