সারাদেশ

আশাশুনির শ্রীউলায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

  • 1:28 pm - April 21, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়নের ৭নং বিট নাকতাড়া কালীবাড়ি কালী মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা পুলিশের আয়োজনে সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি’র চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু।

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) তার বক্তব্যে বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। কোথাও কোনো দূর্নীতি অনিয়ম হচ্ছে কিনা তা আপনারা পুলিশকে জানাবেন। পুলিশ আপনাদের ২৪ ঘন্টা সেবা দিয়ে যাবে।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা আমাকে মুঠোফোনে জানাবেন সঙ্গে সঙ্গে আমি তার ব্যবস্থা নেব। বর্তমানে উপজেলায় সারারাত ব্যাপী পুলিশের টিম ডিউটি করছে। যাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন। এছাড়া এলাকা থেকে মাদক, জুয়া, জঙ্গি, সন্ত্রাস, চুরি, বাল্যবিবাহ সহ সকল প্রকার অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করে আসছে। এ ভূখণ্ডে বিভিন্ন সময়ে নানান ধর্ম, ভাষা ও সাংস্কৃতির মানুষ আছে এবং সকলেই তাদের নিজ নিজ ধর্ম নিজস্বভাবে পালন করেছে। এসব কাজে একে অপরের পাশে থেকে সহযোগিতা করা হয়েছে। আমরা এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করছি। তাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব।

সামনে মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব “ঈদুল ফিতর” ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বিট অফিসার এসআই নবাব আলী, এ এসআই শেখ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমির জোয়াদ্দার, কলিমাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিক্ষক পলাশ, ইউপি সদস্য বন্দ, শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au