সারাদেশ

দেশের যুব সমাজকে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে আনতে হবে : ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

  • 10:29 pm - April 19, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- দেশের যুব সমাজ কে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে আনতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে দেশকে রক্ষা করতে হবে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়েছেন মানে আপনাদের দায়িত্ব শেষ হয়েছে এমন মনে করবেন না।

সন্তানের প্রতিটি কর্মকাণ্ড লক্ষ্য করা আপনার দায়িত্ব। করোনা মহামারীর মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে। বিভ্রান্তকারীরা দেশের শত্রু। তারা আগে ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে এদের গুজব থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে হবে।

উপজেলার খাজরা ইউনিয়নের পারিশামারি প্রাইমারি স্কুলে বিট পুলিশিং সমাবেশে মোবাইল কনফারেন্সে সন্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার দুপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে আশাশুনি থানা পুলিশের আয়োজনে সচেতন মূলক বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ ও ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম।
বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- অপরাধীরা খারাপ কাজ বাদ দিয়ে ভালো পেশায় আসেন, সব রকমের সহযোগিতা করব।খাজরা ইউনিয়নকে অপরাধের অভয়ারণ্য হিসেবে ভাবলে ভুল হবে।

অপরাধ করে কেউ পার পাবেন না। কোন পরিচয়ই কাজে লাগবে না। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন লেখাপড়া করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রত্যেকে ধর্মীয় অনুশাসন মেনে চললে পৃথিবী আবাস যোগ্য হবে। চুরি বা দস্যুবৃত্তি ছেড়ে দিন, না হলে আমরা ছাড়িয়ে দেবো।

খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে এবং সকল অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের বন্ধুর মতো সেবা দিয়ে যাবো।

অনুষ্ঠানে খাজরা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au