সারাদেশ

কিশোরগঞ্জে কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • 2:42 pm - April 16, 2022

লাতিফুল আজম নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে ৪০ দিনের কাজের জন্য ইউপি সদস্যদেরকে ঘুষ না দেওয়ায় মহিলা শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মজুরি বন্ধের হুমকির প্রতিবাদে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে চেয়ারম্যানের হাট সড়কে বাহাগিলি ইউনিয়নের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের পুরাতন তালিকাভুক্ত শতাধিক হতদরিদ্র ভুক্তভোগী নারী শ্রমিক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন।

বাহাগিলি ইউনিয়নের ৪,৬ ও ৭ নং ওয়ার্ডের সাহিদা,কল্পনা,ফজিলা বেগমসহ আরো অনেক ভুক্তভোগী জানান,আমরা ওই প্রকল্পে গত দশ বছর ধরে দৈনিক দুই শত টাকা মজুরিতে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ করে আসতেছি। এখন চারশত টাকা মজুরি হওয়ায় ইউপি সদস্যরা টাকার বিনিময়ে নতুন লোকের নাম তালিকাভুক্তি করেছে। এবছর আমরা ৩০ দিন ধরে সড়কে মাটি কাটার কাজ করছি।

এখন কাজে আসলে ইউপি সদস্যরা অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন। নতুন তালিকাভুক্তিদের টাকা ফেরতের জন্য প্রত্যেক পুরাতন শ্রমিকের নিকট ৮-১০ হাজার করে টাকা চান। দাবিকৃত ঘুষের টাকা না দিলে মজুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আমরা গরিব মানুষ, ঠিকমত দু’বেলা খেতে পারি না, টাকা দিব কিভাবে। এ ব্যাপারে বাহাগিলি ইউপি’র ৪,৬ ও ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান,ইয়াহিয়া ও সাদেকুল ইসলাম জানান, তাদেরকে গালিগালাজ করা ও টাকা চাওয়ার বিষয়টি সঠিক নহে।

বে পুরাতনরা ২০ দিন কাজ করার পর নতুনরা অবশিষ্ট ২০ দিন কাজ করবে। এ ব্যাপারে বাহাগিলি ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, কর্মসংস্থান প্রকল্পে দুই দল শ্রমিকের ভাগাভাগি করে মাটি কাটার কাজ করার সরকারি কোন নিয়ম নেই। তাহলে কার নির্দেশে এমনটি হচ্ছে। তিনি এর কোন সদুত্তর দেননি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au