মিডিয়া

ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ সম্পাদক আলমগীর

  • 3:24 pm - April 12, 2022

নিজস্ব প্রতিবেদক : ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি পদে ডেইলি অবজারভারের ক্রাইম চিফ মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভোট গননা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এরপর ডিজাবের উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যন্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি পদে ইউএনবির মুহা. জাহাঙ্গীর আলম-, যুগ্ম সম্পাদক চ্যানেল আই’র ত‌রিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক জামাল উ‌দ্দিন, সাংগঠনিক সম্পাদক ডেইলি সানের আহ‌মেদ উল্লাহ, দফতর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু,

প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদের সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল হো‌সেন তালুকদার এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে- দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ ক‌রিম, দেশ টিভির মিরাজ মিজু ও ঢাকা ট্রিবিউনের আলী আসিফ শাওন।

ডিজাব নির্বাচন পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অপর দুজন নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

ডিজাবের বিদায়ী সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে নির্বাচন ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ, আইএসপিআর’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ ডিজাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au