সারাদেশ

পুলিশ একটা বাড়ী দিছে হামাক, আর মানষের বাড়ীত থাকবা হবেনা

  • 1:11 pm - April 10, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ চার বছর আগে অসুখ হয়ে স্বামী মরে গেছে বা। জায়গা জমি কিছু নাই, ঘরবাড়ী ও নাই। ছলপল নিয়ে খুব কষ্টে দিনপার করবা হইছে। ব্যাটাক নিয়ে মানষের বাড়ীত কাজ করতু; মানষের বাড়ীতই থাকতু। পুলিশ একটা বাড়ী করে দিছে হামাক, আর মানষের বাড়ীত থাকবা হবেনা। এখন থেকে নিজের বাড়ীতই ব্যাটাক নিয়ে সুখে শান্তিতে থাকমু।

গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর আবেগাপ্লুত কন্ঠে কথা গুলো এ প্রতিবেদককে বলেন বাংলাদেশ পুলিশের ঘর পাওয়া উপকারভোগী নওগাঁর সাপাহার উপজেলাধীন মরাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী আকতার বানু।

বোরবার বেলা ১২ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে বিশেষ সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানটি সাপাহার থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এসময় সাপাহার প্রান্তে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) এএসপি বিনয় কুমার, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ সহ থানা পুলিশের অফিসারগন, পুলিশ সদস্য-সদস্যা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au