সারাদেশ

কৃষি জমিকাটার মহা উৎসব ফসলী জমির নষ্ট করে চলছে অবৈধ ড্রাম ট্রাক

  • 1:03 pm - April 10, 2022
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের সামনে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে একদিকে নষ্ট হচ্ছে কৃষকের আবাদকৃত বোরো ধান ও ফলন সহ ভুট্টা। অপর দিকে ধ্বংস হচ্ছে এলাকার দুটি বিদ্যালয় ও একটি বাজারে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি। গত দুই সপ্তাহ যাবত রাতের আঁধারে কৃষি জমিতে তিনটি ভেকু বসিয়ে রাতের আধারে মাটি কাটছেন মহিদুর নামের এক মাটি ব্যবসায়ী।
আর এই মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। অভিযোগ, এলাকার কৃষকদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ভয় দেখিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কাটা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের আঁধারে ট্রাকভর্তি মাটি পরিবহনের ফলে রাস্তাটি প্রায় ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই রাস্তার পাশেই নির্মিত হচ্ছে সরকারি আশ্রয়ণ প্রকল্প। আর এলাকার দুটি বিদ্যালয় ও একটি বাজারে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
ভুক্তভোগী কৃষকরা বলেন, মাটি ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে চলমান ভুট্টা খেতের মাঝখানে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ভেকু দিয়ে মাটি কাটার ফলে রোপনকৃত বোরোধানের ক্ষেত ভেঙে পড়ছে। এতে আমাদের কষ্টে ফলানো ফসল নষ্ট হচ্ছে। অথচ আমরা এই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না।
মাটি ব্যবসায়ী মহিদুরের সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনুমোদন নিয়ে মাটির ব্যবসা করছি। সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করতে হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা , এই ব্যাপারে আমি এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au