প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ বহুল প্রচলিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় টোয়েন্টিফোর ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে ঝিকরগাছায় পানিবন্ধি পরিবারটি মুক্ত হলেন।”পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছায় পানি বন্ধি একটি পরিবার “এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর নজরে আসে প্রশাসনের।
শত্রুতা করে বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ করায় জলাবদ্ধতায় আটকে থাকা পরিবারটি অবশেষে ঝিকরগাছা বাঁকড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালার হস্তক্ষেপে পানি নিস্কাশনের ব্যবস্থা হয়েছে।ফলে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের পূর্বপাড়ায় পানিবন্ধি ইয়াছিন আলীর পরিবারটি সাতদিন পর অবশেষে মুক্ত হলো।
বৃহস্পতিবার সকালে প্রথমে নাভারণ সার্কেল (এএসপি) সহকারী পুলিশ সুপার নির্দেশে ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালার সহযোগিতায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ড্রেন কেটে জলাবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে পরিবারটি মুক্ত করেন।
জলাবদ্ধতায় আটকে থাকা ইয়াসিন আলীর স্ত্রী শরিফা খাতুন জানান, বর্ষাকালে তাদের উঠানের পানি দীর্ঘদিন ধরে ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু কিছুদিন আগে ইসলাম হোসেন শত্রুতা করে তার আম বাগানের পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে দেন। এতে করে পরিবারটি টানা কয়েক দিনের বৃষ্টিতে উঠানে হাটু সমান পানি জমে জলাবদ্ধতায় আটকে পড়ে গত এক সপ্তাহ ধরে পরিবারটি জলাবদ্ধতায় চরম দূর্ভোগে পড়ে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে পানিবন্ধি অবস্থায় আটকে ছিল।পরে নাভারণ সার্কেল (এএসপি) জুয়েল ইমরান স্যারের নির্দেশে ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতার সমস্যা নিরসন করা হয়েছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au