প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
অনুপম দে,বাঘারপাড়া(যশোর): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন বাসুয়াড়ী ইউনিয়নের পাকের আলী গ্রামের আকলিমা খাতুন (৬০)বাসায় উপহার সামগ্রী পাঠিয়েছেন বাঘারপাড়ার ইউএনও তানিয়া আফরোজ।
এছাড়া বিভিন্ন সময়ে ফোন করেও তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও তানিয়া আফরোজ নিজ হাতে করোনায় আক্রান্ত রোগীর ঘরোয়া চিকিৎসায় সিজনাল ফলের ডালি সাজিয়ে বাড়িতে পৌছাঁয় দেন। পাঠানো ডালির মধ্যে রয়েছে মাল্টা, আপেল, আনারস, কলা, পেঁয়ারা, খেঁজুর, লেবু, আদা, ট্যাং, চা ও চিনি।
এদিকে করোনায় আক্রান্তের বাড়িতে ইউএনওর উপহার সামগ্রী পাঠানোর খবরে অভিনন্দন জানিয়েছেন বাঘারপাড়ার সাধারন
জনগন।স্থানীয়রা বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির মনোবল ধরে রাখা এই মূহুর্তে এই রোগের অন্যতম চিকিৎসা। ইউএনও উপহার সামগ্রী পাঠিয়ে এবং তাঁর খোঁজ রেখে সেই কাজই করছেন।
উল্লেখ্য গত ১২জুন বাসুয়াড়ী ইউনিয়নের পাকের আলী গ্রামের আকলিমা খাতুন (৬০) বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি থাকাকালীন সময়ে করোনা পজেটিভ রিপোর্ট আসে।এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ বলেন, ‘‘সংক্রমণের আতঙ্কে কাছে যাচ্ছেন না আক্রান্তের স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়ি লকডাউন করে দেয়ায় অনেক সময় নিত্যদিনের পণ্য পেতেও ভোগান্তিতে পড়তে হয় আক্রান্তের পরিবারকে। সেজন্যই শুরু থেকেই এলাকার দুস্থ,অসহায় করোনা আক্রান্তদের জন্য সহায়তা করে আসছি। অনেকে হয়তো সামাজিক ও মানসিকভাবে অনেক সমস্যার সম্মূখীন হচ্ছেন । তাই আক্রান্ত ব্যক্তি যাতে করে নিজেকে অসহায় মনে না করেন, একা না ভাবেন সে কারণেই
তার পাশে থাকার চেষ্টা করছি।’’
নতুন সময়/সজিব
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au