সারাদেশ

দোয়ারাবাজারে ব্র‍্যাক ম্যানেজারের নেতৃত্বে গ্রাহকের উপর হামলা ও মারধরের অভিযোগ

  • 3:13 pm - March 31, 2022

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসুচী প্রগতি অফিসের ম্যানেজারের নেতৃত্বে গ্রাহকের উপর হামলা ও মারধরের অভিযোগ ওঠেছে। সম্প্রতি উপজেলার বাংলাবাজার এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ‘বাংলাবাজার কৃষিবিপণি’র স্বত্বাধিকারী শুক্কুর আলী ব্র্যাকের স্থানীয় মাইক্রোফাইন্যান্স কর্মসুচী প্রগতি অফিস থেকে ঋণ গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত তিনি কিস্তি পরিশোধ করেও আসছেন।

সম্প্রতি তিনি কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের সিও ওয়ারিছ আলী তাঁর অফিসের লোকজন নিয়ে এসে দোকান ঘরে ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখেন এবং কিস্তি না দিয়ে বের হতে পারেন না বলে হুমকি দেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে ব্র্যাকের লোকজন ব্যবসায়ী শুক্কুর আলীর উপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের তাণ্ডব চালান। ঘটনা জানাজানি হলে বাজারের লোকজন ব্র্যাকের লোকজনের উপর ক্ষিপ্ত হন এবং পাল্টা ধাওয়া করলে তাঁরা নিরাপদ আশ্রয়ে চলে যান।

বাংলাবাজার কৃষিবিপণির স্বত্বাধিকারী শুক্কুর আলী জানান মাসিক কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গত মঙ্গলবার(২৯ মার্চ) রাত অনুমান ৮ ঘটিকায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসুচী প্রগতি ম্যানেজারসহ ৪/৫ জন আমার দেকানে এসে হামলা চালান। একপর্যায়ে তারা আমার গায়ে হাত তোলেন এবং দোকানের মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। পরে স্থানীয় ব্যবসয়ীরা ক্ষিপ্ত হলে তারা ঘা ঢাকা দেন।

ইতোপূর্বে কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের লোকজন আমার কাছ থেকে ৩০ হাজার টাকার চেক নেন। পরে চেকে টাকা উত্তোলন না করে নগদ টাকা কিস্তি জমা নেন। কিন্তু তাঁরা আমার চেক আর ফিরিয়ে দেননি। বাংলাবাজার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসুচী প্রগতি অফিসের সিও ওয়ারিছ আলী অভিযোগ অস্বীকার করে বলেন কোন মাসেই তিনি সময়মত কিস্তি পরিশোধ করতে পারেননি।

কিস্তির সময় আসলেই গড়িমসি করেন। মার্চ মাসের ২৮ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করার কথা থাকলে আমরা তার দোকানে গিয়ে কিস্তি চাইলে তিনি আমাদের সাথে আপত্তিকর কথাবার্তা বলেন। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসুচী প্রগতি ম্যানেজার রতন চন্দ্র পাল বলেন, আমরা কিস্তি চাইতে গেলে তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করলে দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ আমাদেরকে নিরাপদে নিয়ে যান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au