সারাদেশ

লামায় পৌর শহর এলাকায় ২১ দিনের জন্য রেড জোন ঘোষণা

  • 12:28 pm - June 25, 2020
লামায় পৌর শহর এলাকায় ২১ দিনের জন্য রেড জোন ঘোষণা।

লামা উপজেলা, বিপ্লব দাশ: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় লামা উপজেলা প্রশাসনের নিদের্শনায় (২৫ জুন ২০২০) বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে লামা পৌর শহর এলাকায় রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

পরবর্তী ২১ দিনের জন্য কঠোরভাবে লকডাউন কার্যকর করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

আগামী ২১ দিনের জন্য ঔষধের দোকান ব্যতীত সবধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মাছ বাজার, কাঁচাবাজার, মুদি দোকান বন্ধ থাকবে। সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ও সরকারি নিদের্শনা অনুযায়ী জরুরি পরিবহণ খাদ্য পন্য দ্রব্য, কৃষি পণ্য, এম্বুলেন্স সেবা,মোবাইল সেবা, গ্যাস ও সংবাদকর্মী গাড়ি লক ডাউন আওতামুক্ত থাকবে।

লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শাকসবজি ও কাঁচামাল বিক্রির ব্যবস্থা করা হবে।

পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডবাসী সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবকদের সহায়তা গ্রহণ করা ব্যাবস্থা করা হবে। সবাই ঘরেই থাকুন। নিরাপদ থাকুন। লকডাউন মেনে চলুন। অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হবেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূরে এ জান্নাত রুমি বলেন, লামা পৌর শহরকে এবং লামা উপজেলাকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা করতে আপনাদের কার্যকর সহযোগিতা কামনা করি। কেউ দয়া করে আইন ভঙ্গ করবেন না। কোন বিষয়ে তদবির করবেন না। আইন প্রয়োগে আমরা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবো। অনুগ্রহপূর্বক নিজের, পরিবারের ও জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ মেনে চলুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au