সারাদেশ

রাজশাহীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারে যানচলাচল শুরু

  • 8:42 am - March 29, 2022

জিল্লুর রহমান জয় : রাজশাহীর কাটাখালিতে হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসের সঙ্গে দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় সেই বাস চালক আব্দুর রহিমের জামিন না হওয়ায় হঠাৎ করেই মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী শিরোইলন বাস টার্মিনালে মহসড়কের উপর এলোমেলো ভাবে ঢাকার কোচসহ বড়-ছোট বাস রেখে এই কর্মসূচি পালন করতে থাকে। এতে রাজশাহী হতে বিভিন্ন জায়গায় যাওযা যাত্রিরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি অবরোধ শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। বাস শ্রমিকরা জানান, গত বছরের ২৬ মার্চ কাটাখালিতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন মারা যান। ওই ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা করলে চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সেই চালকের জামিন না হওয়ায় অবরোধ করে।

এর আগেও শ্রমিকরা জামিন না হলে সড়ক অবরোধ ও কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলো। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, কাটাখালিতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সাথে সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামী করে মামলা দেওয়া হয়। এই ঘটনায় আমরাও বিচার চাই এবং তা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে। কিন্তু এতো দিনেও তার জামিন হচ্ছে না।

জামিন পাওয়া তার অধিকার। তাই শ্রমিকরা অবরোধের ডাক দেয়। এর পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে আমাদের কথা হয়েছে । তিনি চালকের জামিনের বিষয়ে আশ্বাস প্রদান করেছেন। তিনি যখন আশ্বাস দিয়েছে এর পর আর কোন কথা থাকে না। তাই আমরা অবরোধ তুলে নিয়েছি এবং এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au