প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৪ দিন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে। রোববার (২৭ মার্চ) সকাল থেকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি, কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) এর অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
সূত্র মতে বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেন ঠিকাদারী প্রতিষ্ঠান। সেই সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) জানান, কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফরক দ্রব্য আমদানী করা সম্ভাব হয়নি, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফরক দ্রব্য সরবরাহ করা হবে।
এরই প্রেক্ষিতে শনিবার (২৬ মার্চ) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেন এবং গতকাল রোববার (২৭ মার্চ) থেকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) আবারো খনির ভু-গর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন, রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুণরায় আবারো পাথর উত্তোরন শুরু হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au