সারাদেশ

দোয়ারাবাজারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • 12:43 pm - March 20, 2022

দোয়ারাবাজর(সুনামগঞ্জ) প্রতিনিধি (কামাল পারভেজ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে ও হকনগর বাজারে এবং মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়িবাজার ও কাটাখালি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো.আবুল হোসেন, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি ভর্মন, কবির,ইউপি সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ৮৩৪৯ জন কার্ডধারী সর্বোচ্চ দুইবার এই পণ্য কেনার সুযোগ পাবেন। দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৯৩৩ জন,নরসিংহপুর ইউনিয়নে ৯৮৩ জন, বাংলাবাজার ইউনিয়নে ১১৫৭ জন, মান্নারগাঁও ইউনিয়নে ১০৪৭ জন, পান্ডারগাঁও ইউনিয়নে ৯৩৩ জন, দোহালীয়া ইউনিয়নে ৯৮৮ জন, লক্ষিপুর ইউনিয়নে ৮৯৪ জন, বোগলাবাজার ইউনিয়নে ৭১৩ জন, সুনমা ইউনিয়নে ৭০১ জন। আজ প্রথম দিনে উপজেলার দুইটি ইউনিয়নের ২২০৪ জন কার্ডধারী পরিবারের মাঝে এ পণ্য বিক্রি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, টিসিবির পণ্য প্রকৃত কার্ডধারী মানুষের কাছে বিক্রি করতে আমাদের মনিটরিং টিম মাঠে কাজ করছে। আজ প্রথম দিনে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ও মান্নারগাঁও ইউনিয়নের কার্ডধারী জনগনের মাঝে এপন্য সরকার ভর্তুকি মুল্যে টিসিবির বিক্রি করা হচ্ছে, পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au