প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : রাজশাহীতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় নগরীর মহিষবাথান কলোনী মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। জেলায় সিটি কর্পোরেশনের ৭ টি পয়েন্টসহ মোট ২৭ টি পয়েন্ট টিসিবির এসব পণ্য প্রদান করা হচ্ছে।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রয় করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা, পিঁয়াজ ও খেজুর ফল যুক্ত করে বিক্রয় করা হবে। রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ হাজার পরিবার এবং উপজেলা ও পৌরসভার এলাকায় ১ লাখ ৪৪ হাজার ১৪০ জনকে ভুর্তকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।
বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারছেন। দাম পড়ছে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম পড়ছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারছেন।
দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সাথে ২ কেজি ছোলা, খেজুর ফল ও পিঁয়াজ যুক্ত করে বিক্রয় করা হবে। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা এ সুবিধা ভোগ করবেন। তাদের সবার কাছে ইতিমধ্যে এসব কার্ড পৌঁছানো হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au