সারাদেশ

আশাশুনিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্ডধারী পরিবারকে মালামাল সরবরাহ করবে

  • 4:50 pm - March 19, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনিতে আজ থেকে পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নে টিসিবি’র আওতায় স্বল্পমূল্যে চিনি, ডাল ও সয়াবিল তেল সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, আশাশুনি উপজেলা ব্যাপী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে মোট ১০০৪৬ জন কার্ডধারী পরিবারকে ৩ প্রকারের নিত্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হবে।

এর মধ্যে কার্ড প্রতি প্যাকেজে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল ও ১১০ টাকা কেজি দরে ২ কেজি করে সয়াবিল তেল। প্যাকেজ প্রতি মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা।

জানাগেছে, বানিজ্য মন্ত্রণালয়’র ট্রাকসেল কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব থেকে প্রত্যেক ইউনিয়নের মেম্বরদের মাধ্যমে সরবরাহকৃত কার্ড হিসেবে তালিকায় শোভনালী ইউনিয়নে মোট ৯৬০ জন, বুধহাটা ইউনিয়নে ১১৯৮ জন, কুল্যা ইউনিয়নে ৮৭৬ জন, দরগাহপুর ইউনিয়নে ৮২৩ জন, বড়দল ইউনিয়নে ৯৩০ জন, আশাশুনি সদর ইউনিয়নে ৯৪৫ জন, শ্রীউলা ইউনিয়নে ১০৭২ জন, খাজরা ইউনিয়নে ৭৭১ জন, আনুলিয়া ইউনিয়নে ৬৪৬ জন, প্রতাপনগর ইউনিয়নে ১১৫২ জন ও কাদাকাটি ইউনিয়নে ৬৭৩ জন মোট ১০০৪৬ পরিবারের মধ্যে উল্লেখিত মালামাল পর্যায়ক্রমে স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। আজ রোববার দিনভর উপজেলার বড়দল ও প্রতাপনগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারীদের মাঝে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব মালামাল উপজেলা প্রশাসনের তালিকাভূক্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বল্পমূল্যে সরবরাহকরা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au