স্বাস্থ্য কথা

বাঘারপাড়ায় আরো দুই জনের করোনা পজেটিভ:মোট আক্রান্ত ১১

  • 10:06 am - June 25, 2020
বাঘারপাড়ায় আরো দুই জনের করোনা পজেটিভ:মোট আক্রান্ত ১১

অনুপম দে বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় ক্রমাগত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।বৃহস্পতিবার (২৫জুন) নতুন দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া বুধবার (২৪ জুন) চার জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

নতুন আক্রান্ত দুই ব্যক্তি হলেন,উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর গ্রামের এবং বাসুয়াড়ি ইউনিয়নের দেবীনগর গ্রামের বাসিন্দা।

আক্রান্ত বহরমপুরের ব্যক্তি নওয়াপাড়া শাখায় ইসলামী ব্যাংকে অফিসার পদে কর্মরত। এবং অপরজন বাসুয়াড়ি ইউনিয়নের দেবীনগর গ্রামের।পেশায় কৃষক।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম এই দুই জনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।

টিএইসও ডা. শরিফুল ইসলাম বলেন,গত মঙ্গলবার (২৩ জুন) ১০ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়।আজ (বৃহস্পতিবার) যশোর সিভিল সার্জন অফিস থেকে ০২ জনের করোনা পজেটিভ রিপোর্ট জানানো হয়।বাকি ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে যান।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন,প্রশাসনের পক্ষ থেকে নতুন আক্রান্ত দুই জনের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

প্রসঙ্গত, এই নিয়ে বাঘারপাড়ায় ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
এলাকায় ক্রমাগত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।এমন খবরে বাঘারপাড়া এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au