জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি
সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…
জিল্লুর রহমান জয়: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো পবিত্র শবে বরাত। গতকাল শুক্রবার (১৮ মার্চ) বাদ মাগরিব থেকে বিভিন্ন মসজিদে চলছে মিলাদ ও দোয়া মাহাফিল। এশার নামাজের পর থেকে ইবাদত বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মধ্যে নগরীসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত ভাগ্যরজনী যাপন করছেন।
ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সামজিক সংগঠনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। রাজশাহীর হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদ ও সাহেব বাজার বড় জামে মসজিদসহ মহানগরীর প্রতিটি এলাকার মসজিদে এশার নামাজের পর থেকে বিশিষ্ট ওলামায়েকরাম বয়ান পাঠ করেন। শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজশাহী মহানগর পুলিশ সন্ধ্যা থেকে আতশবাজি ও পটকাবাজিসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন এবং ফুটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহিংস ঘটনা এড়াতে মহানগরী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। এখন পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা শরীফে ফজরের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে হয় আখেরি মোনাজাত। মোনাজাতে রাজশাহীসহ গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au