সারাদেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে খানসামায় ভোজপুরী গানে অশ্লীল নৃত্য, বইছে সমালোচনার ঝড়

  • 3:10 pm - March 18, 2022

লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোজপুরী গানের সাথে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। সেই নৃত্য ও গানের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, শুরু হয়েছে সমালোচনা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকালে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এই হওয়া ভিডিওতে দেখা যায়, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও আয়োজনে খানসামা উপজেলা প্রশাসন লেখা সম্বলিত ব্যানারের মঞ্চে ভোজপুরী ডিজে গানের তালে এক তরুণীকে নাচতে দেখা যায়। নৃত্যের এক ফাঁকে এক যুবক যাত্রাপালার মত তরুণীর গায়ে টাকা উড়াতে দেখা যায়। এসময় দর্শক সারিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে উপস্থিত থাকতে দেখা যায়।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে ফেসবুক এমন আয়োজনের যৌক্তিকতা ও কর্তৃপক্ষের উদাসীন মনোভাবকে দায়ী করে মন্তব্য করেন। এর সাথে আযান চলাকালীন সময়েও উচ্চ শব্দে গান আর নৃত্য হওয়ায় অনেকেই ক্ষুব্ধ।

শাহিন রহমান নামে একজন বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতার জন্মদিন উদযাপন হচ্ছে ভোজপুরি গান আবার সাথে অশালীন নাচ। বিষয়টি বড়ই আপত্তিকর।

আরিফ ইসলাম বলেন, অনুষ্ঠানে দর্শক সাড়ির সামনের কাতারে মানুষ, স্থান ও এই দিনের সাথে এরকম অস্বাভাবিক নৃত্য মোটেই কাম্য নয়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রত্যয় কুন্ড বাপ্পা বলেন, উপজেলা প্রশাসনের এমন আয়োজনকে ধিক্কার জানাই। সেই সাথে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

তৌহিদ সেলিম মন্তব্য করেন, আয়োজন তো দেখি উপজেলা প্রশাসন করেছে। এত নোংরা রুচির মানুষও আমাদের উপজেলা প্রশাসনে আছে?

এবিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে এমন নোংরামি আয়োজন কাম্য ও গ্রহণযোগ্য নয়। এটা চরম নিন্দনীয় কাজ। যা মেনে নেওয়ার মত নয়। এই আয়োজনের সাথে সম্পৃক্তদের জবাবদিহির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

তবে ইউএনও রাশিদা আক্তার এ ঘটনাটি অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকারের নির্দেশনা অনুযায়ী দিবসটি উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au