প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি : ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতার তর্জনীর ইশারায় গর্জে উঠেছিল বাঙালিরা। ইতিহাসের সেই স্মরণীয় দিনকে উদযাপন উপলক্ষে ৭ মার্চ সোমবার সকালে শরীয়তপুর জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), মোঃ আক্তার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা।
পরবর্তীতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au