সারাদেশ

গৌরীপুরের ভাংনামারীতে চেয়ারম্যান খোকার উন্নয়ন ও জনসেবামোলক কার্যক্রম

  • 3:48 pm - June 24, 2020
গৌরীপুরের ভাংনামারীতে করোনাতেও চলছে চেয়ারম্যান খোকার উন্নয়ন ও জনসেবামোলক কাজ

ময়মনসিংহ, আরিফ রববানীঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে মহামারী করোনা দুর্যোগেও থেমে নেই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন মোলক কর্মকান্ড এবং মানবসেবা। দুর্যোগেও সার্বক্ষনিক জনসেবার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছেন অধ্যাপক মফিজুন নূর খোকা ।

তার কাছে ফোন করে সাহায্যের কথা বললে ও সাহায্য চাইলে তাৎক্ষণিকভাবে তিনি তার সমস্যা সমাধানে এগিয়ে আসেন। একই সাথে তিনি,ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সহ সব ধরনের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় তার মেধাবী নেতৃত্বে ইউনিয়নের খেলার আলগী থেকে নাপ্তের আলগী বাজার১৬১০ মিটার রাস্তা সমাপ্তির পথে।এই রাস্তাটি ইউনিয়নবাসীর একটি স্বপ্ন ছিলো যা পূরণ হতে চলেছে। রাস্তার দুই পাশেই দোকানপাট থাকায় রাস্তাটি মেরামতে শত বাধা থাকলেও অবশেষে সকল বাধা উপেক্ষা করে অনেক দোকান উঠিয়ে নিয়ে নাপ্তেরআলগী বাজার পর্যন্ত রাস্তাটির এইচ বি বি কাজ সমাপ্তির পথে। পুরো রাস্তার মাঝে ৬০ মিটার সরকারী বরাদ্ধের আওতায় না থাকায় সেই অবশিষ্ঠ ৬০ মিটার রাস্তা নিজ অর্থায়নে সমপন্ন করবেন চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা।দীর্ঘ অপেক্ষার পর চরাঞ্চলের অবহেলিত মানুষগুলো পাকা রাস্তা পাওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ,উৎসাহ বিরাজ করছে।

এছাড়াও করোনা ভাইরাস সংকটের শুরু থেকেই চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা, জন- সচেতনতামূলক কাজ করাসহ প্রতিনিয়তই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এলাকায় জীবানুনাশক পানি ছিটানো, হাত ধোয়ার ব্যবস্থা করা, মাইকিং থেকে শুরু করে নাগরিকদের সচেতন করা এসব বিষয়ে তিনি মাঠে ছিলেন শুরু থেকেই। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিভিন্ন সময় এসেছে এগুলোর তালিকা করে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের কাছে তিনি নিজে পৌঁছে দিয়েছেন প্রতিটি ওয়ার্ডে। অসহায় ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে গিয়ে খোজ খবর নিয়েছেন।

স্বেচ্ছাসেবীদের সহায়তায় ওষুধ সহ জরুরি পণ্য কয়েক হাজার নাগরিকের বাড়িতে পৌছানোর ব্যবস্থা করেছেন তিনি।

চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা বলেন-করোনা ভাইরাসের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা,উন্নয়ন মোলক কর্মকান্ড নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ভাবে চালিয়ে যাচ্ছেন।আজ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে চেয়ারম্যান জানান। সে লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au