সারাদেশ

ফুলবাড়ীতে প্রশাসনের বাজার তদারকি

  • 1:02 pm - March 07, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য বৃদ্ধির কারনে দিনাজপুরের ফুলবাড়ীতে বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করে,পাইকারী ব্যবসায়ীদের সতর্কবার্তা দিয়েছেন উপজেলা প্রশাসন।

রোববার সন্ধা ৭টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার ভ‚মি শামিমা আক্তার জাহান পৌর বাজার ঘুরে বাজার তদারকি সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় তারা খাবারে রং মেশানোর অপরাধে ফুলবাড়ী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জিলাপি বিক্রেতা মোস্তাফিজুর রহমান এর কাছ থেকে ৪ হাজার টাকা এবং অপর জিলাপি ব্যবসায়ী তারেক এর কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একইসাথে মুল্য তালিকা না থাকার অপরাধে নিমতলা মোড় এলাকার ফল বিক্রেতা পলাশের কাছে ৫শ টাকা,ফল বিক্রেতা ওয়াসিম এর কাছ থেকে ৫শ টাকা এবং অপর ফল বিক্রেতা গোলাপের কাছ থেকে ৫শ টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করেন।

সরেজমিনে ভ্রাম্যমান আদালত চলাকালে দেখা যায়,বাজারের পাইকারী মুদি ব্যবসায়ী মতিপাল ও গৌর চন্দ্রের দোকানে খোলা তেলের চালান দেখতে চাইলে ব্যবসায়ীরা নেই বলে অপারগতা প্রকাশ করেন এবং পাইকারী মুদি ব্যবসায়ী গৌর চন্দ্রের দোকান থেকে কয়েক বয়াম খাবারের রং জব্দ করা হয় এবং মুল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্কবানী জানান,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী জিলাপী বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিলাপিতে রং দেয়ার অপরাধে তাদের ৪ হাজার টাকা জরিমানা করলেও, রং বিক্রেতা গৌর চন্দ্রের দোকান থেকে সেই রং জব্দ করলেও তার কোন জরিমানা আদায় করেনি প্রশাসন। তারা বলেন,আমরা গরিব মানুষ আমাদের উপরেই চাপ।

ফুটপাতের ফল বিক্রেতারা বলেন, ম‚ল্য তালিকা না থাকায় ফুটপতের ফল বিক্রেতাদের জরিমানা করা হলেও, বাজারের বড় বড় মুদি ব্যাবসায়ীদের দোকানে মুল্য তালিকা না থাকলেও তাদের কোন জরিমানা আদায় করা হয়নি। এ নিয়ে বাজারে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জণ উঠেছে,এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেখা গেছে।

এদিকে একই অপরাধে কারো জরিমানা,কারো শুধুই সতর্কবানী এই নিয়ে প্রশাসনের দৈতনীতির অভিযোগ তুলেছেন সচেতন মহল। তেল গ্যস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন,বাজারে সিন্ডিগেট করে ব্যবসা করেন মহাজনেরা,সেখানে মহাজনদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জরিমানা করা প্রশাসনের দৈতনীতি। তিনি বলেন, আইন সবার জন্য সমান,অপরাধ একই হলে সাজাও একই হবে সেটাই কাম্য।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বাজার তদারকির পাশাপাশি কিছু জরিমানা আদায় করা হয়েছে এবং অনেককে সতর্ক করা হয়েছে। যাদের সতর্ক করা হয়েছে,আগামীতে একই অপরাধ করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au