ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
বিশেষ প্রতিনিধিঃ সৌদি আরবের পঞ্চিমাঞ্চলে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে পর্তুগালে ১৬ সদস্য বিশিষ্ট সৌদিআরব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে ।
গত ৪ মার্চ শুক্রবার লোহিত সাগর তীরের মনোরম অবকাশ কেন্দ্রে আনন্দ মুখর পরিবেশে একটি সাধারণ সভায় সকলের মতামত ও আলোচনার প্রেক্ষিতে এলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব ২০২২-২০২৩ এর কার্যকরি কমিটি গঠিত হয় ।
সৌদি আরব এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ এর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনকে সভাপতি এবং এসএ তিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুলকে সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৬ সদস্যদের একটি কার্য নির্বাহি কমিটি প্রকাশ করা হয় ।
এছাড়াও নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি হলেন বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সোহেল রানা, সহ সভাপতি জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, সহসভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ইসলাম, সহ-সভাপতি এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক আতটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম সম্পাদক সময় টিভির আল মামুন শিপন, এনটিভির মক্কা প্রতিনিধি যুগ্ম সম্পাদক কামাল পারভেজ অভি,প্রচার সম্পাদক এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউছার আব্দুস সালাম, সিনিয়র নিবার্হী মাই টিভির জেদ্দা প্রতিনিধি সদস্য মোবারক হোসেন ও সদস্য হেমায়েত।
সভা শেষে এসোসিয়েশনের নতুন দায়িত্ব প্রাপ্তরা আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীদের দুঃখ-কষ্টের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি সৌদি আরবের পঞ্চিমাঞ্চলে মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা রাখবে । যা সামনের দিনগুলোতে শুধু পঞ্চিমাঞ্চল নয় সমগ্র সৌদি আরবে প্রবাসীদের স্বার্থে কাজ করার ভূমিকা রাখবে।
কমিটি ঘোষনা পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ বলেন, সৌদি আরবের পঞ্চিমাঞ্চলের প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সবাই ঐক্যবদ্ধভাবে যে এসোসিয়েশন গঠন করা হয়েছে । মধ্যপ্রাচ্যের এটা ইতিহাস সৃষ্টি করবে সাংবাদিকতা একটি মহান পেশা। আবেগবর্জিত ও নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত।
সৌদি আরব ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সদস্যরা সকলেই বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতায় ঋদ্ধ। সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিকে বিশ্বে তথা বাংলাদেশের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au