ওমানে আগামী ১ জুলাই থেকে রয়েল পুলিশের সকল কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে
রেজওয়ান আহমদ সুজন,ওমান প্রতিনিধি: মধ্যপ্রাচ্য দেশ ওমানে করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ১ জুলাই বুধবার থেকে বাসভবন, পাসপোর্ট, নাগরিক স্ট্যাটাস এবং ট্রাফিক পরিষেবা কেন্দ্রগুলো আবার চালু করা হবে।
বুধবার ( ২৪ জুন) রয়েল পুলিশ (আরওপি) এক অনলাইন বিবৃতি জানিয়েছে, আগামী ১ জুলাই ২০২০ইং থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে পুনরায় অফিস পরিচালনা করা হবে।
এ সময় একজন সিনিয়র কর্মকর্তা জানান জনসাধারণের চাহিদা মিটাতে তাদের প্রয়োজনীয় সেবাগুলো পরিচালনার করার জন্য আরওপি এমন সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য মহামারী করোনা মোকাবেলায় গত ২৩ মার্চ থেকে নাগরিক স্ট্যাটাস, ভিসা প্রদান, ভিসা স্ট্যাম্পিং এবং আইডি কার্ড সহ পাসপোর্ট ও আবাসিক অধিদপ্তরের সমস্ত পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হয়।
নতুন সময়/টিআই