প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষক দলের ৭১ সদস্য বিশিষ্ট ও পৌর কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যদিয়ে কৃষকদলের ত্রিবাষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আলহাজ্ব মনছুর আলী মন্ডলকে পুনরায় সভাপতি ও মোঃ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও শ্রী বিজয় গোপালকে সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাফ্ফর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
গতকাল শনিবার (৫মার্চ) বিকেল ৪টায় উপজেলার ভিমলপুর মোড়স্থ কৃষকদলের কার্য্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে জাতীয়তাবাদী উপজেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব মনছুর আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ আফতাব উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ খুরশিদ আলম মতি,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন প্রমুখ। এসময় জাতীয়তাবাদী কৃষকদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au