সারাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন

  • 1:42 pm - June 24, 2020
জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন

মো: লাতিফুল আজম, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করার প্রতিবাদে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ মানববন্ধন করেছে। আজ বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে রাজাকার দাদা মোশারফ হোসেন লেবু মিয়ার ছবি, পিতা মোজাহার হোসেন দুলাল মিয়ার ছবি ও চেয়ারম্যান তার নিজের ছবি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাঙ্গানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উঠে এলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিক্রিয়ার ঝড় উঠে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার প্রতিবাদে ও অভিযুক্ত চেয়ারম্যানের বিচারের দাবীতে আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে উপজেলা ছাত্রলীগ ও নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা মঞ্চসহ বিভিন্ন সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি, মুক্তিযোদ্ধা মঞ্চ নীলফামারী জেলা শাখার সভাপতি মোজাহিদ ইসলাম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাখদুম ই মঈন ড্যাফোডিল, মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাহ উজ-জামান মেজবাহ প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল আরেফিন সপু বলেন- বাংলাদেশের স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে রাজাকার দাদার ছবিসহ পারিবারিক ছবি টাঙ্গিয়ে জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননা করেছে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব। অবিলম্বে দ্রুত বিচারের দাবীতে আজ আমরা মানববন্ধন করছি।

তিনি আরও জানান-আগামী ২৪ ঘন্টার মধ্যে মাগুড়া ইউপি চেয়ারম্যানের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে বড় ধরণের প্রোগ্রাম হাতে নেয়ার ঘোষনা নেয়া হবে।

পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au