ধর্ম

আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৯তম বার্ষিক ওরস ও ফাতেহা শরীফ

  • 6:43 pm - March 02, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাৎসরিক ৯৯তম ওরস ও ফাতেহা শরীফ আগামী ৯ মার্চ (বুধবার) ও ১০ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ওরসের সকল প্রস্তুতি ইতিমধ্যে পুরোদমে চলছে। পবিত্র রওজা শরীফসহ আশেপাশের বিভিন্ন স্থাপনায় শেষ মুহুর্তে বাহারী রঙের কাজ চলছে। এছাড়াও সুবিশাল সামিয়ানা, রাস্তার বিভিন্নস্থানে গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে খানকা শরীফ অভাবনীয় ভাবে সাজানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সেই সাথে ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে মেলার জন্য বহুবিধ পণ্যসামগ্রী নিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে ছোট বড় দোকান। মনোহরী হতে শুরু করে ঘরগৃহস্থলী, ইলেট্রনিক্স, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী শোভা পায় এখানে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে ইতিমধ্যে পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী করা হয়েছে। হওযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)।

আগামী ৯ মার্চ (বুধবার) রাতে পবিত্র ওরস উপলক্ষে দেশ ও বিদেশের বিভিন্ন আলেম ওলামা বক্তব্য রাখবেন। পরদিন ১০ মার্চ (বৃহস্পতিবার) ফজর নামাজের পর ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানাগেছে।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au