প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মােস্তাকিমের বিরুদ্ধে রাজাকার পুত্র চেয়ারম্যান ডালিম কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ ও সহযােগি সংগঠনের আয়ােজনে সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি’র বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল। যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় সমাবেশে বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চদ্র সানা, কুল্যা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর ছাকি ফেরদৌস পলাশ,
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, আওয়ামীলীগ নেতা আহাসন উল্লাহ আছু, আ’লীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হােসেন আঙ্গুর, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শিক্ষক তরুন কান্তি সানা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা আ’লীগ নেতা সাজ্জাদুল হক টিটল, ফিরােজ খান মধু, হুমায়ুন কবির মন্টু, সােহরাব হােসেনসহ আওয়ামীলীগ ও সহযােগি সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।
বক্তাগণ বলেন, সরকারি গেজেটভুক্ত রাজাকার মৃত মােজাহার হােসেনের ছেলে ডালিম টুম্পা হত্যা, আওয়ামী লীগ নেতা সরবত হত্যাসহ ১৮টি হত্যা, ধর্ষন, লুটপাটসহ বিভিন্ন মামলার আসামী। তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে নিয়ে বিভিন্ন সময়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। বক্তারা আরো বলেন চেয়ারম্যান ডালিম বিএনপি-জামাতের মাস্টারমাইন্ড হিসেবে দলের ভেতর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মূলক কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বিগত বহু বছর ধরে আশাশুনি উপজেলা আওয়ামীলীগকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীকে বিজয়ী হওয়ার প্লাটফরম তৈরি করেছেন। আজকে তার বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলা। সরকারের ভাবমূর্তি নষ্ট করা। রাজাকারপুত্র ডালিমকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের জন্য জেলা ও কেদ্রীয় আওয়ামীলীগের কাছে বক্তাগণ জাের দাবী জানান।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au