সারাদেশ

ফুলবাড়ীতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

  • 1:18 pm - March 02, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষদের,চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

পদবী পরিবর্তন ও উন্নত বেতন স্কেলের দাবীতে একযোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের প‚র্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মস‚চি গত মঙ্গলবার (১মার্চ) থেকে শুরু হয়।

এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। গতকাল বুধবার সরেজমিনে ফুলবাড়ী উপজেলা ভ‚মি অফিসে গিয়ে দেখা যায় সকাল থেকে অফিস কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ,সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ১৬তম গ্রেডে চাকুরিতে যোগদান করেছি। তহসিলদারগণ ১৭ তম গ্রেডে যোগদান করলেও তাদেরকে ১২ ও ১৩তম গ্রেডে বেতন প্রদান করছেন। অথচ আমরা একই পরিবারের হলেও আগের গ্রেডেই রয়েছি। এটা আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে।

১মার্চ থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।’
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী রহমত আলী, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান, সার্টিফিকেট সহকারী নাইলা আনজুমান, মিউটেশন সহকারী মনোজ কুমার শীল প্রমুখ।

এদিকে সেবা নিতে আসা গ্রহকরা জানান, গত মঙ্গলবার (১মার্চ) এসে ফিরে গেছি। আজও কাজ হলো না, তাই ফিরে যেতে হচ্ছে।’ একই কথা বলেন কাটাবাড়ী গ্রামের ফাতেমা ভুমির কাজে এসেছিলাম কর্মবিরতি থাকায় ফিরে যেতে হচ্ছে। কবে অফিস খুলবে কেউ বলতে পারছেনা।’এভাবে প্রতিদিন শত শত মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোছা: শামিমা আক্তার জাহান বলেন, এবিষয়ে আমি কিছুই বলতে পারবো না, বিষটি উর্ধতন কর্মকর্তারা দেখছেন। তবে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au