সারাদেশ

পূর্ণাঙ্গ রেলবন্দর দাবিতে বিক্ষোভে উত্তাল রহনপুর

  • 6:45 pm - March 01, 2022

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ অগ্নিঝরা মার্চের প্রথমদিনে মঙ্গলবার বিক্ষোভে উত্তাল ছিল রহনপুর। তবে, এ বিক্ষোভ স্বাধীনতা আন্দোলন নয়। এ বিক্ষোভ যৌক্তিক দাবি আদায়ের।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিনত করতে প্রায় একমাস ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১ মার্চ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ আয়োজিত শত শত লোকের বিক্ষোভ মিছিলটি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশনবাজার নিমতলায় এসে শেষ হয়।

এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতি খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান,

গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ, বীর মুক্তিযোদ্ধা রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, মহিলা লীগ নেত্রী হালিমা বেগম ও সাবিহা শবনম কেয়া, গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন সহ অন্যরা।

মিছিলে গোমস্তাপুর উপজেলা ছাড়াও পাশ্ববর্তী নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশ বক্তারা বলেন, ব্রিটিশ আমলের ঐতিহ্য বহন করা রহনপুর রেলওয়ে এলসি স্টেশনটি দিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর পূর্বে ভারত থেকে পন্যসামগ্রি আমদানি-রপ্তানি চালু করা হলেও এর কোন অবকাঠোমো উন্নয়ন হয়নি। এখানে রেলওয়ে স্থলবন্দরের অবকাঠামো তৈরি করতে যথেষ্ট জায়গা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বদিচ্ছার অভাবে তা এখনও হয়নি।

উপরন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সীমান্তবর্তী স্টেশন রহনপুর থেকে ৩৫ কিঃমিঃ দূরে আমনূরায় আরেকটি রেলওয়ে এলসি স্টেশনের সাম্প্রতিক অনুমোদন আগুনে ঘি ঢেলে দেয়ার মত ঘটনা ঘটেছে। মিছিল শেষে আগামী ৩ মার্চ রহনপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ও ৫ মার্চ থেকে অনিদিষ্টকালের জন্য অনশন কর্মসূচী ঘোষনা রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au