সারাদেশ

একই জমিতে কবরস্থান ও শ্বশান গ্রামবাসীর বিরোধ

  • 4:37 pm - February 25, 2022

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে একই জায়গায় কবরস্থান ও শ্বশান হওয়াকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ধর্মালম্বলী গ্রামবাসীদের মাঝে বিরোধ ও উত্তেজনা । এ ঘটনায় উভয় গ্রামবাসী ফুলবাড়ী থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে,উপজেলার কাজিহাল ইউনিয়নে পুখুরী মৌজার নীলপুকুর গ্রামের ১১৪১ নং দাগের সরকারী খাস জায়গায়, মদন পুকুর নামে একটি পুখুরের পাড়ের জমি শ্বশান হিসেবে ব্যবহার করে আসছে পুখুরী হাট ডাঙ্গাপাড়া গ্রামের হিন্দু ধর্মালম্বলী জনগোষ্টি । অপরদিকে ওই পুকুুরের অপর পাড়ে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে নীলপুখুর গ্রামের একাংশের মুসলিম ধর্মালম্বলী গ্রামবাসীরা।

এই নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছে, এরেই মধ্যে গত বৃহস্পতিবার নীলপুখুর গ্রামের মজিদুল ইসলামের মায়ের মৃত্যু হলে তাকে দাফন করতে গেলে, নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই হিন্দু ধর্মালম্বলী গ্রামবাসীদের পক্ষে পুখুরি ডাঙ্গাপাড়া গ্রামের কাজল চন্দ্রর ছেলে দুলাল চন্দ্র বাদি হয়ে, নীলপুখুর গ্রামের বাসীন্দা মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ ৪জনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে একই ঘটনায়ূ পূর্বে হিন্দু ধর্মলম্বলী দুলালসহ কয়েক জনকে বিবাদি করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন নীলপুখুর গ্রামের মজিদুল ইসলাম।
পুখুরী ডাঙ্গাপাড়া গ্রামের বাসীন্দারা বলছেন তারা দির্ঘদিন থেকে এই পুকুরটিতে শ্বশান হিসেবে ব্যবহার করে আসছেন। এই কারনে এ পুকুরটি সরকারী খাশ জায়গায়, কাগজে হিন্দু ধর্মালম্বলীদের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।

অপরদিকে মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ গ্রামবাসীরা জানায়, এই জায়গাটি সরকারী খাশ খতিয়ানের জায়গা,এই জায়গায়টি তারা দির্ঘ ৫০ বছর থেকে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে।

এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বিষয়টি যেহেতু ধর্মিও বিষয় তাই তিনি উভায় পক্ষকে শান্ত থাকার নির্দ্দেশ দিয়েছেন। এদিকে উভয় পক্ষের সাথে কথা বলে জমির মাঝখানে একটি সীমানা প্রাচির দিয়ে বিষয়টি চিরস্থায়ী সমাধানের চেষ্টা করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au