প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লিয়াকত হোসেন রাজশাহীঃ রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের ডেঙ্গুর প্রাদূর্ভাব থেকে সাধারণ মানুষের সুরক্ষা ও ইউনিয়ন পরিষদকে ডেঙ্গুমুক্ত রাখার জন্য মাসব্যাপী মশা নিধন কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুল হাসান( রাজ)।
বুধবার (২৪জুন) সকাল ১০.৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে মশা নিধন স্প্রে করে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুল হাসান( রাজ) ও ওয়ার্ডের মেম্বারগন। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড মেম্বার মাইমুর সুলতান ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসান আলি ৪নং ওয়ার্ড মেম্বার আয়নাল হক ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ নকিব উদ্দিন ৬ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ মেরাজ উদ্দিন এবং ৪,৫,৬ ওয়ার্ড মেম্বার মোছাঃ কাজল রেখা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নুরুজ্জামান।
এসময় মেম্বারগন উপজেলা পরিষদের মশার বংশ বিস্তার রোধে সব জায়গা নিয়মিত পরিস্কার-পরিছন্নের দাবি জানান।
এ বিষয়ে,ইউপি চেয়ারম্যান কামরুল হাসান( রাজ) বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে তাতে আমরা সবাই চিন্তিত। তাই সাধারণ মানুষের ডেঙ্গুর প্রাদূর্ভাব থেকে সুরক্ষার দায়িত্বানুভূতি থেকেই ইউনিয়ন পরিষদের এই আয়োজন। আগামী ১ মাস আমরা এই কর্মসূচী পালন করবো।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au