প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ক্যাম্পাস প্রতিনিধিঃ অমর একুশে ফেব্রুয়ারী-২০২২ উপলক্ষে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে শরীতুল্লাহ হল ছাত্রসংসদের আয়োজনে ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১শে ফেব্রুয়ারী,২০২২ এ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের মাঠে এ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ‘শরিয়তুল্লাহ জোন-৩’ দল বিজয়ী হয়।
শরিয়তুল্লাহ হল ছাত্রসংসদের ভিপি জহির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর ভিপি মিসবাহুল হাসান শাওন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর জিএস মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর ভিপি মিসবাহুল হাসান শাওন বলেন, একুশে ফেব্রুয়ারী-২০২২ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা তৈরী করতে এই টূর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে এমন আরো অনেক আয়োজন করার চেষ্টা করবো।
এবিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর জিএস মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ১৯৫২ সালে যারা বাংলা ভাষার জন্য নিজের রক্ত দিয়েছে তাদেরকে স্মরণ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এ আয়োজন করেছি। এ আয়োজনের মাধ্যমে আমরা সকল ভাষা শহীদদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা জানাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাকসুর হল অঞ্চল পরিচালক আফিফ হাসান ইয়াকুব, তিতুমীর হল ছাত্রসংসদের ভিপি শাহের খান আফ্রিদি এবং টাকসুর আলিম শাখার সভাপতি মাইনুল ইসলাম সহ আরো অনেকে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au