ওপার বাংলা

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • 8:25 pm - February 21, 2022

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ ঃ ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সময় মিল রেখে স্থানীয় সময় রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালির রাজধানী রোমে খুলে দেয়া হয় একমাত্র স্থায়ী শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরেই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রোম দূতাবাস ছাড়াও বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গুলোর উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হয়।

ইতালির মিলানে লোম্বার্দিয়া আওয়ামী লীগ শাখার আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে একুশের প্রথম প্রহরে মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফুলেল শ্রদ্ধা জানান, কনসাল জেনারেল জাবেদ আহমেদ, ভাইস কনসাল শামসুল আহসান প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলাম, নজরুল ইসলাম, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানসহ অন্য নেতারা। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও মিলানে বসবাসরত বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও ইতালিতে বাংলা কমিউনিটি, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা স্কুল গুলোর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এসময় শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au