আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ৮০ হাজার ছাড়াল

  • 9:05 am - June 24, 2020
বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ৮০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) স্তব্ধ গোটা দুনিয়া। মহামারি মোকাবিলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা বিধি নিষেধ। যদিও কিছু দেশ সংক্রমণ কমতে থাকায় লকডাউন শিথিল করছে। তারপরও এতে পুরো দুনিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরপর ছয় মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৪ লাখ ৮০ হাজারের বেশি। তবে এর মধ্যেও আশার ব্যাপার হলো এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে অর্ধলক্ষেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯৩ লাখ ৬৯ হাজার ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫০ লাখ ৬০ হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০৯ জন।

বিশ্বে বর্তমানে ৩৮ লাখ ২৮ হাজার ৫৮৫ জন শনাক্ত করোনা রোগী রয়েছে। তাদের মধ্যে ৩৭ লাখ ৭০ হাজার ৫৭২ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর বাকি ৫৮ হাজার ১৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ২৪ লাখ ২৪ হাজার ৪৯২, সুস্থ হয়েছে ১০ লাখ ২০ হাজার ৪১২, মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৪৭৬ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। আর করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ৮৩ হাজার ৪৩০, সুস্থ হয়েছে ৭৮ হাজার ৪২৮, মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।

দক্ষিণ এশিয়ায় ভারতে আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৫৫২, সুস্থ হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৬৮৫, মারা গেছে ১৪ হাজার ৪৮৩ জন। পাকিস্তানে আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৯২৬, সুস্থ হয়েছে ৭৭ হাজার ৭৫৪, মারা গেছে ৩ হাজার ৭৫৫ জন। বাংলাদেশে আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ১৯৮, সুস্থ হয়েছে ৪৭ হাজার ৬৩৫, মারা গেছে ১ হাজার ৫৪৫ জন।

আর যেসব দেশে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে, সেগুলো হলো- ব্রাজিলে আক্রান্ত ১১ লাখ ৫১ হাজার ৪৭৯, সুস্থ হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৩৪৫, মারা গেছে ৫২ হাজার ৭৭১ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৭০৫, সুস্থ হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪২৯, মারা গেছে ৮ হাজার ৩৫৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৩ লাখ ৬ হাজার ২১০, মারা গেছে ৪২ হাজার ৯২৭ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৩ হাজার ৮৩২, মারা গেছে ২৮ হাজার ৩২৫ জন। পেরুতে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ৮১০, সুস্থ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৩৭, মারা গেছে ৮ হাজার ৪০৪ জন। চিলিতে আক্রান্ত ২ লাখ ৫০ হাজার ৭৬৭, সুস্থ হয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০, মারা গেছে ৪ হাজার ৫০৫ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার ৮৩৩, সুস্থ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮৫, মারা গেছে ৩৪ হাজার ৬৭৫ জন। ইরানে আক্রান্ত ২ লাখ ৯ হাজার ৯৭০, সুস্থ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৬০, মারা গেছে ৯ হাজার ৮৬৩ জন।

এছাড়া জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৭৭৮, সুস্থ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭০০, মারা গেছে ৮ হাজার ৯৮৬ জন। মেক্সিকোতে আক্রান্ত ১ লাখ ৯১ হাজার ৪১০, সুস্থ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৪৮, মারা গেছে ২৩ হাজার ৩৭৭ জন। তুরস্কে আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ১৬৫, সুস্থ হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮৪৮, মারা গেছে ৫ হাজার ১ জন। সৌদি আরবে আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ১৪৪, সুস্থ হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৮৫, মারা গেছে ১ হাজার ৩৪৬ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৬৭, সুস্থ হয়েছে ৭৪ হাজার ৮৭১, মারা গেছে ২৯ হাজার ৭২০ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ১ লাখ ৬ হাজার ১০৮, সুস্থ হয়েছে ৫৫ হাজার ৪৫, মারা গেছে ২ হাজার ১০২ জন। কানাডাতে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৬৩, সুস্থ হয়েছে ৬৪ হাজার ৭০৪, মারা গেছে ৮ হাজার ৪৫৪ জন।

প্রসঙ্গত, এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথা ব্যথা এবং স্বাদ বা গন্ধ না পাওয়া। তাই এগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au