সারাদেশ

কেরানীগঞ্জে ইয়াবা ব্যবসায় রাজী না হওয়া যুবককে পিটিয়ে যখম, আটক-১

  • 6:56 pm - June 23, 2020
কেরানীগঞ্জে ইয়াবা ব্যবসায় রাজী না হওয়া যুবককে পিটিয়ে যখম, আটক-১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় লাবীব (৩৭) নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। লাবিব চৌধুরীপাড়া এলাকায় থেকে ইউনিলিভার কোম্পানীর ডিএইচ আর এস এর পদে চাকুরি করেন। এও সন্ত্রাসী হামলার ঘটনার জন্য লাবীব তার সহকর্মি রানাসহ কয়েকজনকে অভিযুক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লাবীব অভিযোগ করে বলেন,আমি ইউনিলিভার কোম্পানীতে ৬ মাস ধরে ৯ হাজার টাকা বেতনে চাকুরী করে আসছিলাম। তখন আমার দায়িত্বছিল চৌধুরীপাড়া এলাকায়। সেখানে চাকুরী করা অবস্থায় সহকর্মি রানার সাথে আমার ভাল সক্ষতা হয়। সহকর্মী রানা দীর্ঘদিন ঘরে অতিরিক্ত আয়ের লোভ দেখিয়ে আমাকে মাদক বিক্রয় করার প্রস্তাব দিয়ে আসছে। রানা বলেন মাদক বিক্রি করলে তোর কেউ কোন ক্ষতি করতে পারবেনা। কারন বড় ভাই মুরাদ মেম্বার আমাদের সাথে আছে। থানা পুলিশ মুরাদ ভাই সামলাতে পারবে। আমি রানার প্রস্তাবে রাজি হইনি। তাই একদল সন্ত্রাসী নিয়ে রানা শুভাঢ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুরাদ মেম্বারের কথা বলে লাঠি সোঠা দিয়ে আমাকে এলাপাথারী সমস্ত শরীরে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আহত লাবিবের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাসির বলেন, লাবিবকে অনেক দিন ধরে বিপদে ফেলার জন্য রানা চেষ্টা চালিয়েছে বিষটি আমি জানতাম। আমার ছেলে মাদক কারবারিতে রাজি না হওয়ায় রানা একদল সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় রুমের ভিতর ফেলে যায়। লোকমুখে খবর পেয়ে আমরা লাবিবকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করি। লাবিবের শারিরীক অবস্থা ভাল না । তার মাথায় প্রচুর আঘাতের ফলে লাবীব কথা বার্তা অসংজত ও কাউকে সে ভাল করে চিনতে পারছেনা। আমি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য হিসাবে দেশের প্রচলিত আইনে সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠ বিচার চাচ্ছি।

এ ব্যাপারে মুরাদ মেম্বারের সাথে মুঠো ফোনে কথা বললে,তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। একটি সার্থন্বেষী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবস্থান হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার করছে। রানা আর লাবীব আমার এলাকার বাসিন্দা হতে পারে কিন্তু আমি তাদের চিনি না।

দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই সাক্রাতুল ইসলাম জানান, লাবীর বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রধান আসামী রানাকে আটক করেছি। বাকি আসামীকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

 

নতুন সময়/মোঃ এরশাদ হোসেন

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au