সারাদেশ

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ,চিনা নাগরিকসহ ৬৭ জন করোনায় আক্রান্ত

  • 8:01 am - January 30, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চিনা নাগরিক ও এমডিসহসহ ৬৭জন কর্মকর্তা করোনায় আক্রান্ত, উপসর্গ নিয়ে অসুস্থ আরো অর্দশত কর্মকর্তা। জনে জনে করোনায় আক্রান্ত হওয়ায়, বাংলাদেশী শ্রমিকদের ছুটি, খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ । জানাগেছে বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি’র এক্সএমসির ৩৬জন চিনা কর্মকর্তা ও বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ (বিসিএমসিএল) এর এমডিসহ৩১জন বাংলাদেশী কর্মকর্তা করোনায় আক্রান্ত ও অর্ধশত কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে, খনিতে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের ছুটি দিয়ে গত শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ।

এদিকে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ হওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলছেন তাপ বিদ্যুাতের অভ্যান্তরে দুই লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এই কয়লা শেষ হওয়ার পূর্বে কয়লা উত্তোলন শুরু করা হবে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান করোনায় আক্রান্তের ঘটনা নিশ্চিত করে মুঠোফোনে বলেন খনিতে ২৯৩জন চিনা নাগরিকের মধ্যে ১৮৪জনের করোনা পরিক্ষা করে ৩৬জনের শরিরে করোনার ভাইরাস পাওয়া গেছে,

একই ভাবে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ (বিসিএমসিএল) এর ৭২জন কর্মকর্তার করোনা পরিক্ষা করে তিনি (এমডি)সহ ৩১জনের শরিরে করোনা ভাইরাস পাওয়া গেছে, এছাড়া করোনার উপসর্গ রয়েছে খনির অর্ধশত কর্মকর্তার শরিরে, এই কারনে সাময়িক ভাবে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশরী ওয়াজেদ আলী বলেন, এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটির একমাত্র জ্বালানীর উৎস্য বড়পুকুরিয়া কয়লা খনি। তিনি বলেন আগামী দুই মাসের মধ্যে খনি থেকে কয়লা উত্তোলন শুরু না হলে জ্বালানী সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au