রাজশাহীতে বাংলাদেশ আ.লীগের ৭১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করলো তথ্য প্রযুক্তি লীগ
লিয়াকত হোসেন রাজশাহীঃ আজ গৌরবময় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।তাই ২৩ জুন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
একেবারে সাদামাটা ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।প্রথমে কেক কেটে ও পরে সকলের মঙ্গল কামনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।
এ সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, এসএম মেহেদী হাসান সুমন।
বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগরীর সভাপতি আকতারুজ্জামান বাবু, সহ-সভাপতি মনিরুল হাসান মনির, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেসবাউল, দপ্তর, সম্পাদক মেহেদী হাসান-সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সফলতা ও সার্থকতার মধ্য দিয়ে শেষ করা হয়।
নতুন সময়/টিআই