সারাদেশ

চলতি বছর হজে সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৫ হাজার টাকা

  • 5:27 pm - February 24, 2020

খসড়া হজ প্যাকেজ-২০২০ অনুমোদন করা হয়েছে। হজে যেতে আগ্রহীরা সর্বনিম্ন ৩ লাখ ১৫ হাজার টাকা খরচ করে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-৩ এর আওতায় সৌদি আরব যেতে পারবেন।

আর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এবং প্যাকেজ-২ ব্যবহারের জন্য হজযাত্রীদের ব্যয় করতে হবে যথাক্রমে ৪ লাখ ২৫ হাজার এবং ৩ লাখ ৬০ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় যথাক্রমে সাড়ে ৬ এবং ১৬ হাজার টাকা বেশি। গত বছর প্যাকেজ-৩ ছিল না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, মসজিদুল হারাম থেকে ৭০০ মিটার মধ্যে থাকতে প্রথম প্যাকেজ, দেড় হাজার মিটারের মধ্যে থাকতে দ্বিতীয় প্যাকেজ এবং তার বাইরে হলে তৃতীয় প্যাকেজের টাকা দিতে হবে।

সচিব আরও জানান, এবার হজফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্সকে ঠিক করা হয়েছে। তবে সৌদি আরবের নাছ এয়ার নিয়েও আলোচনা চলছে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৪ ডিসেম্বর মক্কায় বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে এ বছরের দ্বিপক্ষীয় হজচুক্তি সম্পাদিত হয়। চুক্তি মোতাবেক বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাবেন।

হজযাত্রীর বিমান ভাড়া, সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মুয়াল্লিম ফি, জমজমের পানি, খাবার খরচ এবং অন্যান্য ফি হিসাব করে সরকারি ব্যবস্থাপনার জন্য তিনটি প্যাকেজ ঘোষণার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর জন্য একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। এতে খরচ ধরা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার টাকা। এছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলো সরকারি তিন প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

এ বছর রুট টু মক্কা উদ্যোগের অধীন শতভাগ হজযাত্রীর সৌদি আরবের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে ১০০ এবং সর্বোচ্চ ৩০০ হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ এজেন্সি ব্যতিত অন্য কোনো এজেন্সিকে হজযাত্রীর টিকিট বিক্রয়ের জন্য দেয়া যাবে না।

হজযাত্রীদের কুরবানি বাবদ ব্যয়ের অর্থ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। এ জন্য হজযাত্রীকে প্যাকেজ মূল্যের অতিরিক্ত ৫২৫ সৌদি রিয়ালের সমপরিমাণ ১২ হাজার ৭৫ টাকা সাথে নিতে হবে। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au