সারাদেশ

সৌদি আরবে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

  • 7:29 am - January 24, 2022

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।  ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট।  সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। আহত বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এদিকে হুতির এ হামলাকে ‘নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মতো অন্য দেশের নাগরিক আহত হলেন।  এ হামলার ‘দৃঢ়’ মোকাবিলা করা হবে। এ ছাড়া ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী। গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হামলা চালায় হুতিরা।

এতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন। প্রসঙ্গত হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দিলে ২০১৫ সাল থেকে হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সেই সরকারকে পুনর্বহাল করতে চায় সৌদি সরকার। এ লড়াইয়ে ইয়েমেনের লাখো মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষমতাধর প্রতিবেশীদের ধারাবাহিক হামলায় দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইয়েমেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au