সারাদেশ

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার ৭৫০ চা শ্রমিকসহ দুস্থরা পেলেন

  • 2:55 pm - January 23, 2022
সেলিম আহমেদ,বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম চলছে। গতকাল শনিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানে ২৫০ শীতার্ত চা-শ্রমিকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু।
এদিকে বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এলাকার ২৫০ শীতার্ত অসহায়-গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মো. আবু জাফর রাজু। এর আগে শুক্রবার বিকেলে কুলাউড়া পৌরসভার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমেদ নোমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু বলেন, তীব্র শীতে যেন কোনো মানুষের কষ্ট না হয়,
সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তিনি শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এবছরও আব্দুল জব্বার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে কম্বল বিতরণ করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au