সারাদেশ

এমপি দূর্জয়ের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে যুবলীগ নেতা মনি

  • 2:50 pm - June 23, 2020
এমপি দূর্জয়ের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে যুবলীগ নেতা মনি

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপিকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদের প্রতিবাদ করেছে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মানিকগঞ্জ জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি।

আজ ২২/০৬/২০২০ ইংরেজী রোজ সোমবার দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘তিন এমপির অপকর্মে বিব্রত সরকার’ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনি পত্রিকায় ‘করোনাকালেও বিতর্কে তিন এমপি’ শীর্ষক দুটি সংবাদে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদের সাথে ষড়যন্ত্রমূলকভাবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

এই ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মানিকগঞ্জ জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি।

এবিষয়ে তিনি বলেন,এ.এম নাঈমুর রহমান দূর্জয় মানিকগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক। তিনি দিনরাত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারির মাঝেও তিনি থেমে নেই। তার কারণে সাধারণ জনগণ স্বস্তিতে রয়েছে। কিন্তু বিএনপি-জামাতপন্থী ব্যক্তিরা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠে। নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে সংবাদ তারই ইঙ্গিত বহন করে।

কেননা,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে তাঁর নির্বাচনী এলাকায় অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নাঈমূর রহমান দূর্জয় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা নির্মানসহ নদীভাঙনরোধে নানাউদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর এই উন্নয়নের ধারাকে ব্যহত করতে এবং তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই ধরণের বিভ্রান্তিকর সংবাদ করা হয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au