সারাদেশ

নড়াগাতি থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে সুকান্ত সাহা’র যোগদান

  • 1:39 pm - January 12, 2022

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে সুকান্ত সাহা যোগদান করেছেন। ০৯ জানুয়ারি ২০২২ রোববার আনুষ্ঠানিক ভাবে তিনি থানার চার্জ বুঝে নেন। এর আগে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি রোকসানা খাতুন ও নবাগত ওসি সুকান্ত সাহা কে সংবর্ধনা প্রদান করেন নড়াগাতি থানার অফিসার ও ফোর্সবৃন্দ। ওসি সুকান্ত সাহা ২০০৭ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। এর আগে তিনি নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে সুখ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ পিপিএম-বার দেওয়া পাঁচটি মূলনীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নড়াগাতি থানার নব যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা।

নবাগত ওসি সুকান্ত সাহা বলেন, আমি ওসি ডিবি, নড়াইল থেকে নড়াগাতি থানা এসে যোগদান করেছি। আমি খোঁজখবর নিয়েছি এখানকার মানুষ সহজ সরল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বর্তমান আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশ কে জনগণের প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় কাজ করেছেন। আমি সেই প্রত্যয়ের অংশিদার হতে নড়াগাতি থানা এলাকায় কাজ করতে চাই।

এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূল, অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা ও পুলিশের সার্বিক কল্যাণ এই পাঁচটি বিষয়ে যথাযথ ভাবে প্রতিপালনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। একা কোন কিছু করা সম্ভব না তাই সবাইকে নিয়ে করতে হবে। তাই তিনি তার দায়িত্ব পালনে নড়াগাতি থানা পুলিশের সব সদস্য সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে তিনি আরো বলেন যে খুলনা রেঞ্জের সম্মানিত মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) এর দিক নির্দেশনায় ও নড়াইল জেলার সম্মানিত পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে নড়াগাতি থানা পুলিশ সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণে মাদকবিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, খুন-গুম বাল্যবিবাহ ইভটিজিং জঙ্গিবাদ দমন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষা পরিকল্পিত ও পেশাদারিত্বের সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au