সারাদেশ

ফুলবাড়ীতে বড়দিন অনুষ্ঠানে একই পরিবারের চারজনসহ ১১ জন খ্রিষ্টধর্ম গ্রহণ

  • 9:57 am - December 26, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ ১১ জন সনাতন ধর্মলম্বী খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্ট ধর্মে দীক্ষিপ্ত করে ধর্মান্তরিত করেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

খ্রিষ্টধর্ম গ্রহণকারিরা হলেন, উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তার ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩), একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তার ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১) এবং ঢাকার তিন জন রয়েছেন। উল্লেখিত ৮ জনই একই গ্রামের বাসিন্দা।

মালতি আনারেখা কিস্কু (৩২), অনিল মার্ডী (৫০) ও সঙ্গীতা হাঁসদা (১৯) বলেন, সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে তাদের বিয়ের কোন কাগজপত্র না থাকায় মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়াও গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই পূর্বের সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করা হয়েছে।

পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে খ্রিষ্টধর্মে গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষাদান করেছেন। এ সময় চার্চে স্থানীয় খ্রিষ্ট ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au