সারাদেশ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে খামারী সমাবেশ

  • 12:44 pm - December 19, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রাণি হাসপাতাল চত্বরে এসিআই এর সৌজন্যে এ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুরর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়দেব কুমার সিংহ, সাতক্ষীরা দুগ্ধ শিতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক ডা. মো. নজরুল ইসলাম, এসিআই এ্যানিম্যাল হেলথ যশোর এর ডিএমএস মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, জেলা রেস্তোরা মালিক সমিতির শাহ্ আলম, এসিআই’র এসিই মো. সোহাগ আহমেদ, ইসিএস ড. মো. আল ইমরান,

সাংবাদিক শেখ ফরিদ আহমেদ ময়না, আব্দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রাণিসম্পদ হচ্ছে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা র্নিবাহের অন্যতম মাধ্যম। প্রান্তিক ও ক্ষুদ্র খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার লক্ষে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ ও প্রযুক্তি গ্রহণ করে এ অঞ্চলের খামারীরা স্বল্প পুঁজি, স্বল্প জমি ও অল্প বিনিয়োগ করে আত্মর্কমসংস্থান, দারিদ্র্য বিমোচন, আমিষের চাহিদা পূরণ ও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখছে। ধারাবাহিকভাবে এ সাফল্য আগামী দিনে দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা জেলাকে প্রথম স্থানে পৌঁছে দিবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারীদের শুধু আদর্শ এবং শিক্ষিত খামারী হিসেবে গড়ে উঠতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুগ্ধ খামার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক শংকর ঘোষ। সমাবেশে শতাধিক খামারী অংশ নেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au