আন্তর্জাতিক

উদার মমতা, নিঠুর মোদি

  • 10:56 am - June 21, 2020
উদার মমতা, নিঠুর মোদি

ভারত:  উদার গণতন্ত্রের তীর্থভূমি মহান ভারতবর্ষের পরিচ্ছন্ন রাজনীতির অলঙ্কার বাংলার অহঙ্কার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদারতা আর দাঙ্গাহাঙ্গামা প্রিয় দুষ্কৃতিবাজদের সমিতি তথা বিজেপির অলঙ্কার গুজরাট দাঙ্গার মহানায়ক দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নরেন্দ্র মোদির নিঠুরতা মিলিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের জনগণ তাদের রায় চূড়ান্ত করে দিয়েছেন। আসছে ২০২১-এ দাঙ্গাবাজদের সমুচিত দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্যও বাংলার জনগণও প্রস্তুত রয়েছেন।

দাঙ্গাবাজ বিজেপির অলঙ্কার নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেটবন্দি করে সাধারণ মানুষ হত্যা, ধর্মের নামে হিংসা সৃষ্টি করে হত্যা, দুর্নীতিবাজদের বিদেশ পালাতে সহায়তা করা, পিএম কেয়ার ফান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে তামাশা, সীমান্তে সেনা জওয়ানদের রক্ত ঝড়ানো এবং তাদের হারানোর হিসেবে ভারতবর্ষের জনগণ ইতিমধ্যেই নেয়া যেমন শুরু করে দিয়েছেন, তেমনি বাংলার মানুষও হিসেব কষছে। গত লোকসভা নির্বাচনে বাংলার কিছ মানুষ বিভ্রান্ত হলেও তারা এখন অনুশোচনাবোধ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সমবেত হচ্ছেন। এই মিছিলে আরও মানুষ শামিল হচ্ছেন। বাংলায় সুর উঠেছে-‘দোল দোল দোলোনি, গুজরাটি মাথায় চিরুনি, নির্বাচন সামনে এলে সীমান্তে বিজেপি বাজায় ঝুনঝুনানি।’
দেশবাসীর সাথে বাংলার মানুষও হিসেবে মিলিয়ে নিচ্ছেন গত ৭০ বছরে সীমান্তে যত সেনা জওয়ানকে করে হারাতে হয়েছে তার চেয়ে বেশি হারাতে হয়েছে এই বিজেপি তথা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন এই সময়ে। বিগত ৭০ বছরে দেশ যতটা এগিয়েছে এই মোদিজীর আমলে তাঁর চেয়ে বেশি পিছিয়েছে। এই মহামারির সময়ে বিজেপি নেতাদের মহালুটের হিসেব কষছে। এই মহামারিতে সীমান্ত সিল না করে বাংলাকে করোনা আক্রান্তের যে ষড়যন্ত্র করা হয়েছে তার সমুচিত জবাব জবাব দেয়ার হিসেবে কষছে বাংলার জনগণ। এই করোনাকালে প্রধানমন্ত্রী মোদি পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যায়ে গরীব কল্যাণ যোজনা সূচনা করলেও তা থেকে বাংলাকে বাদ দিয়েছেন। বাংলা থেকে দুইটি ব্যাংকের প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলার জনগণ।

এনআরসি/সিএএ’র নামে বাঙালীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেটাও মনে রেখেছে বাংলার জনগণ। ‘গরুর দুধে সোনা’ ‘গরুর মুতে যায় করোনা’, ‘দুই টাকা কিলো চাল কুকুর ছাগল খায়’ এসব অর্বাচীন মন্তব্যও বিবেচনায় রেখে ঐক্যবদ্ধ হচ্ছে বাংলার জনগণ।

গরীবের রেশন চোর, ত্রিপল চোর, চাল চোর, এ্যাম্বুলেন্স চোর, নারী পাচার, শিশু চোরদের ব্যাপারে সজাগ রয়েছে বাংলার জনগণ। দেশের মানুষের সাথে বাংলার মানুষও আজ ঐক্যবদ্ধ। সবাই বলছে, যতদিন দুস্কৃতিবাজদের সমিতি তথা বিজেপির অলঙ্কার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকবেন ততদিন সীমান্তে জোয়ানরা শত্রুপক্ষের গুলিতে প্রাণ হারাবে। এটা দেশের মানুষ কখনওই মেনে নেবে না।

বাংলার মানুষ গণতন্ত্রের মা, মানবতার মা মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। সীমান্তে চীনা সেনাদের কাপুরুষি হামলায় আমাদের সেনা জওয়ানরা শহিদ হওয়ার পর প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছেন সেখানে মমতা বন্দোপাধ্যায় দেশের স্বার্থে চীনাদের সমুচিত জবাব দিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। শহিদ সেনা জওয়ান পরিবারের সদস্যদের ২৪ঘন্টার মধ্যে নগদ অর্থ এবং চাকুরির প্রক্রিয়া শুরু করেছেন।

শুধু কি তাই ? কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, সমব্যথী, কৃষক বন্ধু, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, রূপশ্রী, জল ধরো জল ভরো, দু টাকা কিলো চাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, আই.টি.আই কলেজ, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, গতিধারা, সেফ লাইফ সেভ ড্রাইভ প্রভৃতি প্রকল্পের মাধ্যমে দল-মত নির্বিশেষে বাংলার সকল মানুষের কাছে যে সেবা পৌঁছে দিয়েছেন তাতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের মা, মানবতার মা হিসেবে সকলের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’, ‘বাংলার যুব শক্তি’ ‘কল্পতরু’ প্রভৃতি প্রকল্পের মাধ্যমে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা কে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দেশ পিছিয়ে যাচ্ছে আর বাংলা এগিয়ে যাচ্ছে কারণ বাংলায় মোদি নেই। বাংলায় বিজেপি দাঙ্গাবাজদের প্রতিনিধিত্ব নেই। হালুয়া-রুটির লোভে যারা দুস্কৃতিবাজদের পেইড এজেন্ট হয়ে এই সোনার বাংলায় যারা মালিক বিহীন রাস্তার কুকুরের মত ঘেউ ঘেউ করছেন তারা আগামী ২০২১-এ জনতার তীব্র স্রোতে সিন্ধু নদের জলে পতিত হবেন।

বাংলা এগিয়ে যাওয়ার প্রধান কারণ হলো বাংলায় মমতা বন্দোপাধ্যায় আছেন। মা মাটি মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের গৌরবজ্জ্বল নেতৃত্বের বিশ্বস্ত সহচর হিসেবে রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, গৌতম দেব, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী, রেজ্জাক মোল্লা, সাধন পান্ডে, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাবেদ খান, বিনয় কৃষ্ণ বর্মন, সৌমেন মহাপাত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ, চন্দ্রনাথ সিনহা, ডক্টর আশিস ব্যানার্জী, শ্যামলা সাত্রা, শতাব্দী রায় যুব সমাজের অলংকার অহংকার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আরও আছেন শুভেন্দু অধিকারী, অরূপ রায়। আরো আছে বাংলার যুব সমাজের অহংকার অহংকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, বীরভূমে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত হাতিয়ার নেতা তৈরীর কারিগর অনুব্রত মন্ডল, কাজল সেখ, নৈহাটিতে যুব তারকা পার্থ ভৌমিক চট্টোপাধ্যায়। এই মানুষগুলোর মাধ্যমে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে শান্তির আবাসভূমি যেমন গড়ে তুলেছে আগামীতেও এই পরিবেশ ধরে রাখবে। বাংলার মানুষ ২০২১-এ ২৯৪টি বিধানসভায় মমতার উদারতা আর মোদির নিঠুরতার চূড়ান্ত রায় দেয়ার অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন।

জয় বাংলা, জয় হিন্দ, মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ।

 

লেখক :  শিল্পী মুরারই, তৃণমূল কংগ্রেস কর্মী

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au