প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালিত শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহন করছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৫১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজ- মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কিশোর সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এরপর বিকেলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভার্চুয়ালী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকসহ উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au