প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ :দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রেসক্লাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ
রোকনুজ্জামান, আব্দুস সামাদ মাষ্টার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, সাধারণ সম্পাদক সাখাওয়াত জামিল, সহ-সভাপতি সেতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক ফেরদৌস সিনাহুক শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা বিদ্যুৎ,বন্দর বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম জীবন, সদস্য মো. নাসিম, জামিল হোসেনসহ অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসক্লাব মিলনায়তনে বক্তব্য রাখেন, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত জামিল দোলন। শেষে দেশ, জাতি ও প্রেসক্লাবের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au