প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানালেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা। রাসিক মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ার পর শনিবার সকালে তিনি নগরভবনে আসেন।
এসময় রানা চেয়ারম্যান নগর পিতার কার্যালয়ে এসে তিনার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান এর সুযোগ্য পুত্র। রাসেক মেয়রের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাধীনতার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে তৈরি হয়েছে।
দেশের আনাচে-কানাচে উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তুলতে হবে। হয়তো উত্তরাঞ্চলের নেতৃত্বে শূন্যতা পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রী আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মতবিনিময়কালে উন্নয়নমুখী কাঠামোগত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় বলে জানা গেছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au