সারাদেশ

ফুলবাড়ীতে অবৈধ স্থাপনাসহ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মালিকানাধিন এ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ

  • 1:25 pm - December 11, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর): প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দখলকৃত ব্যক্তিমালিকানাধিন এ্যাম্বুলেন্স স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২ টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন।
তার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর দখল করে গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধিন এ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলামসহ মেডিকেল অফিসার, থানা পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স গেটসহ সীমানা ঘেঁষে অবৈধভাবে দখল করে বিভিন্নস্থাপনা নির্মাণ করা হয়েছিল। ইতোপূর্বে একাধিকবার তাদের সেখান থেকে সরিয়ে নিতে বলা হলেও তারা সরেনি।

পরে সেখান থেকে স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সময় দিয়ে নোটিশ করা হয়। গতকাল শনিবার সেই নোটিশ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর দখল করা ব্যক্তিমালিকানাধিন এ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করা হয়,

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ স্থান। সেই স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা দখলমুক্ত করতে বিভিন্ন সময়ে মাইকিং করা হয়েছে। তারপরও ওই দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিন’নি।

কিছুদিন পূর্বে তাদেরকে সময়দিয়ে ওই স্থান ছেড়ে দেওয়ার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তবুও সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধস্থাপনা সরিয়ে দেয়া হয়। কেউ নতুন করে আবারো স্বাস্থ্য কমপ্লেক্স ঘেঁষে স্থাপনা তৈরির চেষ্টা করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au